শহিদুল ইসলাম হৃদয় | ১০:১৯ পিএম, ২০২১-০১-৩১
আসন্ন রাঙামাটি পৌরসভা নির্বাচন উপলক্ষে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত মেয়র পদপ্রার্থী আকবর হোসেন চৌধুরীর সমর্থনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার বিকালে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ রাঙামাটি জেলা, শহর, সদর ও ওয়ার্ড শাখার আয়োজনে শহরের পুরাতন বাস স্টেশনস্থ জেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শাওয়াল উদ্দিন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহজাহান এর সঞ্চালনায় সভায় আরো উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী মোঃ মুছা মাতব্বর, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ কাজল, মৎস্যজীবী লীগের সভাপতি উদয়ন বড়ুয়া, জেলা স্বেচ্ছাসেবকলীগের সহ সভাপতি মাসুদ, সাংগঠনিক সম্পাদক করিম, প্রচার সম্পাদক ওয়ালী খাঁন, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক কৃষ্ণ নন্দী, পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক টিপু বড়ুয়া সহ আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এসময় আকবর বলেন, এই মতবিনিময় সভায় আপনারা যারা উপস্থিত হয়েছেন আপনাদের পরিবার, আত্নীয় স্বজন ও বাড়ির আশেপাশের প্রতিবেশীকে বোঝাবেন এবং বলবেন নৌকা প্রতীকে ভোট দেওয়ার জন্য।
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited